রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২০:০১

কচুয়ায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

মো. নাছির উদ্দিন
কচুয়ায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
কচুয়ায় জাতীয় যুব দিবসের বর্ণাঢ্য র‍্যালির একটি দৃশ্য।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশ গঠনে যুবকদের ইতিবাচক ভূমিকা রাখার ওপর জোরালো গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুবসমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নিজ নিজ যোগ্যতা ও দক্ষতা বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়