শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২১:৩২

দৈনিক চিত্রের চাঁদপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন

স্টাফ রিপোর্টার ।।
দৈনিক চিত্রের চাঁদপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক চিত্র-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। গত ১৫ অক্টোবর ২০২৬ থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. ইউনুছ আলীর স্বাক্ষরিত পরিচয়পত্র তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চিত্র রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাওরানবাজার, ঢাকা থেকে দীর্ঘ ১২ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ২০০০ সালে দৈনিক চাঁদপুর কণ্ঠে সার্কুলেশন ম্যানেজার ও স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে চাঁদপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে আসছেন। নতুন এ দায়িত্বের মাধ্যমে চাঁদপুরের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনমানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এ নিয়োগে অভিনন্দন জানিয়ে পেশাগত সাফল্য কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়