শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ২২:৫৩

সনাতন ধর্মাবলম্বীরা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নন, তারা এ দেশের নাগরিক

-----ড. জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর ব্যুরো।।
সনাতন ধর্মাবলম্বীরা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নন, তারা এ দেশের নাগরিক

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, “সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ বা সমর্থক নন, তারা এ দেশেরই নাগরিক। দেশের সামগ্রিক উন্নয়নে তাদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের অগ্রযাত্রায় শামিল হতে হবে।”

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব উত্তর উপজেলার গজরায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য জালাল উদ্দিন আরও বলেন, “প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব, যাতে সবাই আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করতে পারেন। ধর্মীয় উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের বিকল্প নেই।”

পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপির নেতা-কর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি বলরাম গোস্বামী। মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ অনুষ্ঠানের মাধ্যমে মতলব উত্তর উপজেলার ৩৬টি এবং মতলব দক্ষিণ উপজেলার ৩৯টি সহ দুই উপজেলার মোট ৭৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়