শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

মানবতার সেবায় বাবুরহাট ফাউন্ডেশনের যাত্রা শুরু

নিবন্ধনের মাধ্যমে সরকারি সহযোগিতা নিশ্চিত করতে হবে

: সোহেল রুশদী

বিশেষ প্রতিনিধি।।
নিবন্ধনের মাধ্যমে সরকারি সহযোগিতা নিশ্চিত করতে হবে

‘মানবতার সেবায়, মানুষের কল্যাণে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শহরের বাবুরহাটে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাবুরহাট ফাউন্ডেশন, চাঁদপুর’। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বাবুরহাট রাফি প্লাজার তৃতীয় তলায় সংগঠনের নিজ কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ফাউন্ডেশনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, "বাবুরহাট ফাউন্ডেশন যে মহৎ লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে, তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এই মানবিক উদ্যোগ যেন দীর্ঘস্থায়ী হয়, সে জন্য শুরু থেকেই সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়বদ্ধতা বজায় রাখা জরুরি।"

সরকারি সুবিধা ও সহযোগিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, "ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করতে দ্রুত নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।" এ বিষয়ে নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি সংগঠনটিকে নিয়মিত রক্তদান কর্মসূচি, চক্ষুশিবির ও বিনামূল্যে

স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। একইসঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এসব মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

শিক্ষাক্ষেত্রে আলোকপাত করে প্রেস ক্লাব সভাপতি বলেন, "বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই বাবুরহাট ফাউন্ডেশনকেও শিক্ষা বিস্তার এবং এলাকার অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি বাবুরহাট অঞ্চলের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধিতেও ভূমিকা রাখতে হবে।"

তিনি আরও বলেন, "বাবুরহাটের অনেক গুণীজন বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। তাঁদের এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত করতে পারলে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হবে।"

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, জনকল্যাণমুখী যে কোনো ভালো কাজের প্রতি সংসদ সদস্য অত্যন্ত আন্তরিক। তাই ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে তাঁর পাশাপাশি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে।

সংগঠনটি যেন কোনো প্রতিবন্ধকতায় থমকে না যায় সে জন্য সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সোহেল রুশদী আশ্বাস দেন, তিনি সবসময় এই ফাউন্ডেশনের ভালো কাজের সাথে থাকবেন এবং নিজ অভিজ্ঞতা দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।

বাবুরহাট ফাউন্ডেশন, চাঁদপুরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মজুমদার লিটন, বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার খান, ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) মো. জাহাঙ্গীর আলম, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পালোয়ান এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি সুমন দে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক পালোয়ান, কোষাধ্যক্ষ প্রভাষক রাসেল মিয়া, পৌর কমিউনিটি পুলিশের কার্যনির্বাহী সদস্য চন্দন দে, স্থানীয় ব্যবসায়ী বকুল খান, নুর ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানবিক সহায়তা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়