শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২১:০৬

শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত জেলা বিএনপির প্রস্তুতি সভা

শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে দায়িত্বশীল হতে হবে

---শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার।।
শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে দায়িত্বশীল হতে হবে

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে।”

তিনি আরও বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনের শৃঙ্খলা ও নেতৃত্বের বিষয়ে নেতা-কর্মীদের উদ্দেশে এমপি মানিক বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়েই নিজেকে যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়। যারা দায়িত্ব পালন করবে, তারাই হবে আগামী দিনের নেতৃত্বের কাণ্ডারি।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী ও অ্যাড. শামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়