মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২০:০২

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দলের মতবিনিময়

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দলের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের এক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর মো. মঈনুদ্দিন খান।

|আরো খবর

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের দায়িত্বশীল কর্মকর্তা ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নূরে আলম তালুকদার এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন।

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দেশের সামগ্রিক আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানে নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বিশদ আলোচনা হয়।

বৈঠকে নূরে আলম তালুকদার আর্থিক খাতের টেকসই উন্নয়নে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে বলেন, "একটি দেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল রাখতে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নৈতিক মানদণ্ড বজায় রাখা অপরিহার্য।" পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে কাজের অভিজ্ঞতার আলোকে তিনি গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তায় সততা ও নৈতিকতার ভূমিকার বিষয়টি বিশেষভাবে পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতিনিধিদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "কেন্দ্রীয় ব্যাংক আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নৈতিক চর্চা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।" তিনি ব্যাংকিং ও আর্থিক খাতে নৈতিক আচরণের চর্চা জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপে ট্রাস্টসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনাশেষে উভয় পক্ষই একমত পোষণ করেন যে—সৎ, দক্ষ ও নৈতিক গুণাবালিসম্পন্ন জনবল এবং স্বচ্ছ শাসনব্যবস্থাই পারে দেশের ব্যাংক ও আর্থিক খাতকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে। ভবিষ্যতে আর্থিক খাতের সার্বিক সংস্কার ও সুরক্ষায় এ ধরনের ইতিবাচক সংলাপ ও যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়