শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ২০:৪৭

তরপুরচণ্ডীতে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

স্টাফ রিপোর্টার।।
তরপুরচণ্ডীতে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে স্থানীয় কাশিমবাজার ৬নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে স্থানীয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে হান্টার রাইডার্স স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে আনন্দ বাজার ইসলামিক সামাজিক সংস্থা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে সরিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট এলাকায় ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রজন্মকে রক্ষা করতে চাঁদপুরের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা চাই খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক, অনলাইন আসক্তি, কিশোর গ্যাং ও যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসুক। একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।

​পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন মিয়াজী, সহ-সভাপতি অ্যাড. আলম খান মঞ্জু ও সাংগঠনিক মো. জাহাঙ্গীর সরদার।

​এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আদম খান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, বিএনপি নেতা হারুন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আইয়ুব আলী খন্দকার, সাংগঠনিক সম্পাদক তুহিন বন্দুকশী, মহিলা দলের সভাপতি মুন্নী বেগম, নেত্রী শিল্পী, রত্না, ছাত্রদল সভাপতি ওমর গাজী প্রমুখ।

​স্থানীয় সমাজকর্মী ও ক্রীড়া সংগঠকদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ খেলায় ধারাবিবরণী দেন মো. আশরাফ। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে জাঁকজমকপূর্ণ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়