শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ২০:২৯

ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধানের শীষের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবং ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা ও ষড়যন্ত্রমূলক' মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে থানার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রাজু পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর হোসেন রুবেল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মৃধা ও শাওন পাঠান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মইন উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, রাশেদ আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা এবং সদস্য আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশশেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীসহ অন্য নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্রদলের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হন। ওই ঘটনায় ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। তবে অপর পক্ষ থেকে দেওয়া একটি লিখিত অভিযোগ পুলিশ আমলে নেয়নি বলে অভিযোগ উঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়