মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০

ফরিদগঞ্জে দিনদুপুরে মুদি দোকানে আগুন, ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে দিনদুপুরে মুদি দোকানে আগুন, ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ফরিদগঞ্জে দিনদুপুরে এক অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, বিরামপুর বাজারের মুদি দোকানদার মাসুদ চকিদার প্রতিদিনের মতো দুপুরের খাবার খেতে বাড়িতে যান। বিকেল ৩টার দিকে দোকানের কর্মচারী দোকান খুলতে গেলে ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান।

বাজারের এক ব্যবসায়ী আব্দুল্লাহ আল নাঈম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তার ছোট ভাই ইয়াছিন আরাফাত দোকানের অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একই সাথে এলাকার নারী-পুরুষ সম্মিলিতভাবে পানি ছিটিয়ে আগুন নেভাতে সহায়তার হাত বাড়ান। সবার তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন বেশি দূর ছড়াতে না পারায় দোকানটি সম্পূর্ণ ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়