মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮

চাঁদপুর ড্রামার নতুন কার্যকরী পরিষদ গঠন

সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দার

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুর ড্রামার নতুন কার্যকরী পরিষদ গঠন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন ‘চাঁদপুর ড্রামা’র ২০২৬-২০২৭ মেয়াদের জন্যে ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে মো. মুরাদ হোসেন খান সভাপতি এবং মানিক পোদ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সহ-সভাপতি : এ কে আজাদ, পলাশ মজুমদার ও এমদাদুল হক মিলন; সহ-সাধারণ সম্পাদক : মো. রফিকুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক : রাজীব দাস; অর্থ সম্পাদক : প্রশান্ত কুমার সেন; দপ্তর সম্পাদক : খায়রুজ্জামান পিপল;

প্রচার সম্পাদক : ইমতিয়াজ উদ্দিন মাসুদ; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : আকবর হোসেন; মহিলা বিষয়ক সম্পাদক : জ্যোৎস্না বেগম; সহ-মহিলা বিষয়ক সম্পাদক : রাত্রী কর্মকার। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম জয়নাল আবেদীন, তপন সরকার, মজিবুর রহমান দুলাল, আবদুল্লাহ আল ফারুক, জয়নাল আবেদীন জনু, নজরুল ইসলাম রনি, পরিমল দাস নূপুর ও কে এম মাসুদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর ড্রামার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ রাজবাড়ী কমিউনিটি সেন্টারে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়