প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৬
জেলা পরিষদ প্রশাসকের প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম জেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন।
|আরো খবর
তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ জেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমিন বাসির, প্রতিবন্ধী ও স্বাস্থ্যকেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী। প্রশাসক প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের বিভিন্ন চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি এ স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।








