মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬

কক্সবাজারে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরছে কচুয়ার দু বন্ধু

কচুয়া ব্যুরো।।
মুত্যু
বন্ধু
কক্সবাজারে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরছে কচুয়ার দু বন্ধু
ছবি ক্যাপশন : লোহাগড়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই বন্ধু মাহী ও তৌহিদ।

কক্সবাজার সফরশেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দুই বন্ধু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ঠাকুরদিঘি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : কচুয়া উপজেলার গোহাট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামের পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে মাহী উদ্দিন (২৫) এবং একই গ্রামের মুন্সী বাড়ির মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০)।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, কক্সবাজার সফর শেষে দু বন্ধু মোটরসাইকেলযোগে কচুয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। লোহাগড়ার ঠাকুরদিঘি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তৌহিদ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় মাহী উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, মাহী ও তৌহিদ শৈশব থেকেই একসঙ্গে বেড়ে উঠেছেন। দু বন্ধুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, আইনি ও ময়নাতদন্ত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সাহারপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়