শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২০:৫৬

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় প্রশ্ন—

ধানের শীষের বিরুদ্ধাচারণকারী ও বহিষ্কৃতরা কীভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা করে?

ফরিদগঞ্জ ব্যুরো।।
ধানের শীষের বিরুদ্ধাচারণকারী ও বহিষ্কৃতরা কীভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা করে?
ছবি ক্যাপশন : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু।

ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করা, দলের বিরুদ্ধাচারণকারী এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের নিয়ে কীভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা করা হয়? এটি দলের বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্রের শামিল উল্লেখ করে তারা মাঠে নামলে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, গত শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জে তথাকথিত বিএনপির ব্যানারে আয়োজিত আলোচনা সভায় ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করা এবং দল থেকে বহিষ্কৃত নেতারা অংশ নেন।

তারা আরও বলেন, "আমরা ফরিদগঞ্জে একটি ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই। তাই যারা এখনও দিকভ্রান্ত হয়ে দলের বাইরে গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, আসুন—আমরা সবাই মিলে দলকে শক্তিশালী করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছি। আমরা চাই, আপনারা যারা ধানের শীষের প্রকৃত ধারক এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারা আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ফরিদগঞ্জ বিএনপির কাণ্ডারি সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে দলের কর্মসূচিতে অংশ নেবেন।"

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এম. টুটুল পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা ও উপজেলা বিএনপি নেতা বাছির আহামেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়