প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২১:১২
ফরিদগঞ্জে গুপ্টি পশ্চিম ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তাদের বিদায় ও বরণ

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের নবাগত ও বিদায়ী প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় ও বরণ করে নেয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুরে খাজুরিয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ইউপি সদস্য আহসান উল্লাহ হৃদয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ। বক্তব্য রাখেন বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও নবাগত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের ও ইউপি সদস্য মো. আসাদুজ্জামান কালু।
বক্তারা বলেন, সরকারি নিয়মে বদলি একটি রুটিন প্রক্রিয়া হলেও গুপ্টি পশ্চিম ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন নিষ্ঠার সাথে এখানে কাজ করছেন। একই সাথে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাও সেবা নিতে আসা জনগণকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আশা করছি নবাগত প্রশাসনিক কর্মকর্তাও একইভাবে কাজ করবেন।
আলোচনা শেষে বিদায়ী ও নবাগত প্রশাসনিক কর্মকর্তাদের বিদায় ও বরণ করে নেয়া হয়।
ছবির ক্যাপসন
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের নবাগত ও বিদায়ী প্রশাসনিক কর্মকর্তাদের বিদায় ও বরণ।








