শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫:৩২

বসতঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি।।
বসতঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বসতঘরের সিলিং থেকে ১৬ কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত সাড় ৯টার দিকে শহরতলীর মৌলভীবাজার সড়কের ৫ নম্বর পুল এলাকার বাসিন্দা রুশন আলীর বাসায় এ ঘটনা ঘটে। সিলিংয়ের বাঁশে অজগরটি পেঁচিয়ে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে খবর পেয়ে ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-এর পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে তারা অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার হওয়া অজগরটি ১২ ফুট লম্বা এবং এর ওজন ১৬ কেজি। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়