প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২০:৪৮
৫১ বছর পর মেহের ডিগ্রি কলেজের ভূমিদাতার স্বীকৃতি পেলেন মমতাজ বেগম কলেজের ভূমিদাতার স্বীকৃতি পেলেন মমতাজ বেগম

নিজ সম্পত্তি দান করার ৫১ বছর পর অবশেষে 'ভূমিদাতা' হিসেবে স্বীকৃতি পেলেন শাহরাস্তি উপজেলার উপলতা গ্রামের মমতাজ বেগম। বুধবার (৫ আগস্ট ২০২৬) আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়। জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের জন্যে ১৯৮৪ সালে ৫০ শতাংশ সম্পত্তি দান করেন উপলতা গ্রামের আব্দুল মতিনের মেয়ে মমতাজ বেগম। সম্পত্তি দান করার পর কখনো তিনি দাতা সদস্যের পদ দাবি করতে আসেননি। বিগত সময়গুলোতে এ বিষয়ে কেউ কোনো উদ্যোগও গ্রহণ করেননি। সম্প্রতি কলেজটি জাতীয়করণ ঘোষিত হলে সম্পত্তির বিবরণে মমতাজ বেগমের দানপত্রের দলিলটি পাওয়া গেলে কলেজ কর্তৃপক্ষ তাঁকে দাতা সদস্যের স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নেয়। বুধবার কলেজের বাজেট অধিবেশনে গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপম আনুষ্ঠানিকভাবে মমতাজ বেগমের হাতে দাতা সদস্যের স্বীকৃতিপত্র তুলে দেন। স্বীকৃতি পেয়ে মমতাজ বেগম শোকরিয়া আদায় করেন।
|আরো খবর
কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, আমরা কখনো দলিলপত্র যাচাই-বাছাই করিনি। বর্তমানে বিষয়টি নজরে আসলে গভর্নিং বডি তাঁকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপন জানান, মমতাজ বেগমকে তাঁর প্রাপ্য বুঝিয়ে দিতে পেরে ভালো লাগছে। এটি বহু আগেই করার কথা ছিল, কিন্তু যারা দায়িত্বে ছিলেন তারা উদ্যোগ নেননি।








