বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:২৩

টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বিশেষ সংবাদদাতা
টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

টানা বৃষ্টিতে চাঁদপুর শহরে জলাবদ্ধতা

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে টানা বৃষ্টিতে চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক, অলিগলি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ। অনেক এলাকায় হাঁটুসমান পানি এবং স্কুলেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যানবাহন চলাচল ব্যাহত হয়েছে এবং স্কুল-কলেজে যাতায়াতেও চরম ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে স্থানীয়রা অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করা, ময়লা-আবর্জনায় ড্রেন ভরে যাওয়া এবং প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাচ্ছে বলে তারা মনে করছেন।

ছবিতে দেখা যায়, জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেনের মুখ খুলে পানি সরানোর চেষ্টা করছেন। অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও আশপাশের এলাকাও পানিতে তলিয়ে গেছে, যার ফলে একজন শিক্ষার্থীকে অপলক দৃষ্টিতে স্কুলের মাঠের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। অতিবৃষ্টিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। পালবাজারসহ বিভিন্ন বাসা-বাড়িতে বিষাক্ত ময়লা পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষ। স্থানীয় বাসিন্দারা কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা এটাও বলেছন, পৌর কর্তৃপক্ষ যদি নিয়মিত ড্রেন পরিষ্কার করতো সঠিকভাবে, তাহলে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হতো না। তাদের মতে, যথাযথ উদ্যোগ নেওয়া হলে বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়