শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৭:৩৪

মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষার্থীর বৃত্তি লাভ

সংবাদদাতা।।
মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য যোগদানকারী প্রধান শিক্ষিকা নাজনিন আক্তার কৃতী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন।

প্রধান শিক্ষিকা নাজনিন আক্তার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও বিদ্যালয়ের এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে সুনামের সঙ্গে এগিয়ে চলছে। এবারের বৃত্তি পরীক্ষার ফলাফলেও বিদ্যালয়টি ফরিদগঞ্জ উপজেলার অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে। এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে জানিয়েছে, ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে বিদ্যালয় ও দেশের সুনাম বৃদ্ধি করবে বলে তারা প্রত্যাশা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়