প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭:৫৮
চাঁদপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ

চাঁদপুর সদর উপজেলার দরিদ্র, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩টি সামাজিক সংগঠনকে ৫৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা, ১৪টি অসহায় পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা এবং ২৭ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।







