শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

লাগাতার বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে

বেশিরভাগ সবজির দাম শতক ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার
বেশিরভাগ সবজির দাম শতক ছাড়িয়েছে

সম্প্রতি ক'দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচাবাজারেচাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় এমন প্রভাব পড়েছে বলে বিক্রেতাদের দাবি। এমন পরিস্থিতিতে অস্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে। প্রায় সব সবজির দাম শতক পেরিয়েছে। শুধু পেঁপে ৪০ টাকা, দু-একটি সবজি ৮০ টাকা। আর বাকি সব সবজি ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আগুন কাঁচা মরিচের বাজারে। কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) চাঁদপুরের কয়েকটি বাজার বিশ্লেষণে দেখা গেছে, বাজারে প্রতি কেজি কচুর লতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, বরবটি ১২০ টাকা, লাউ প্রতি পিস ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, গাজর ১৩০ টাকা, শসা ১৪০ টাকা এবং পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়, টমেটো ১২০ টাকা, করলা ১২০ টাকা, উচ্ছে ১৪০ টাকা, শসা ১৬০ টাকা, বেগুন (লম্বা) ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা এবং কাঁকরোল প্রতিকেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

একজন সরকারি চাকরিজীবী বলেন, গত কিছুদিন ধরেই সবজির দাম বাড়তি যাচ্ছে। তবে আজ এসে দেখছি, সবজির দাম আরও বেড়েছে। বলতে গেলে বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৬০ টাকা কেজি। কাঁচা মরিচ কিনলাম ২৮০ টাকা কেজি, অনেক জায়গায় আবার ৩০০ টাকা। এতো দাম দিয়ে সবজি কিনে খাওয়া কি সম্ভব? বর্ষায় বৃষ্টির কারণে সবজির দাম বাড়তে পারে। তাই বলে এতোটা বাড়বে! আর বাজারে কোনো মনিটরিং হবে না! সেটা কীভাবে হয়? বিক্রেতারা যে যার মতো করে দাম বাড়িয়ে বিক্রি করছেন। কোনটার দাম কতো বাড়বে, সেটা দেখার মনে হয় কেউ নেই।

একজন ক্রেতা বলেন, গত কিছুদিন আগে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে সবজিগুলো ছিলো। আজকের বাজারে বেশিরভাগ সবজি ১০০ টাকার ঊর্ধ্বে। সবজিই যদি এতো বেশি দামে কিনে খেতে হয়, তাহলে মাছ, মাংস আর মুরগি কীভাবে কিনবো? সেগুলোর তো আরও বেশি দাম।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়