সোমবার, ২০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২২:০৫

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের মাছের পোনা অবমুক্তকরণ ও গাছের চারা বিতরণ

ফরিদগঞ্জ ব্যুরো।।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের মাছের পোনা অবমুক্তকরণ ও গাছের চারা বিতরণ
ছবির ক্যাপশন : ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ।

ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনে'র বর্ষাকালীন কর্মসূচির অংশ হিসেবে গুপ্টি পশ্চিম ইউনিয়নে মাছের পোনা অবমুক্তকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই ২০২৬) সংগঠনের উদ্যোগে ইউনিয়নের খাজুরিয়া, আদশা ও হামছাপুর এলাকার বিভিন্ন খাল ও মুক্ত জলাশয়ে 'মাছের পোনা অবমুক্তকরণ ২০২৬' কর্মসূচির আওতায় রুই, কাতল, মৃগেল, পাঙ্গাসসহ বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় এক হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।

সংগঠনের সভাপতি সাগর আদনানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক নাঈমুল হাছান, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সাকিব এবং সদস্য রাব্বি আটিয়া।

এদিকে একইদিন বিকেলে মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিম ও আমলকী গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয় ছুটির পর শতাধিক শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়।

সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় এবং সভাপতি সাগর আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম পারভীন, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাসেল, সদস্য শান্ত ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য নূরে আলম জিকু, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়