বুধবার, ১৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২১:০২

মেনাপুর বাদশা মিয়া উবির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

আলমগীর কবির।।
মেনাপুর বাদশা মিয়া উবির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ঢালীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকগণ। ছবি : আলমগীর কবির

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) বিদ্যালয়ের শিক্ষক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ঢালীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম মিয়া ও অন্যান্য শিক্ষক ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন।

এরপর সভাপতি মো. হাবিবুর রহমান ঢালী অভিভাবক সদস্য মো. জসিমউদদীন প্রধানীয়া ও শিক্ষক প্রতিনিধি মো. রবিউল আউয়ালসহ কমিটির সদস্যগণকে পরিচয় করিয়ে দেন। পরিচিতি সভায় বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম মিয়া, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. দেলেয়ার হোসেন, সাবেক সদস্য আ. সাত্তার বকাউল, সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনি ও ইব্রাহিম কাজী মামুন। সভা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. সুমন খান।

সংক্ষিপ্ত আলোচনায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের জন্যে যা করার দরকার তা করা হবে বলে সভাপতির পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়