মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৭:১০

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন ফরিদগঞ্জের আনিছুর রহমান

প্রবীর চক্রবর্তী।।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন ফরিদগঞ্জের আনিছুর রহমান
মো. আনিছুর রহমান ( ফাইল ছবি )

ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান মো. আনিছুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৬ জুলাই ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে ৩ বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মো. আনিছুর রহমান ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কবি রূপসা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম ছায়েদুর রহমান বিএসসি সাহেবের সন্তান। ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্র অনুযায়ী, ডেপুটি গভর্নর পদ থেকে মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর সৃষ্ট শূন্য পদে আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০ (৪) অনুযায়ী বর্তমান পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

অভিজ্ঞ ব্যাংকারদের মতে, বর্তমান প্রেক্ষাপটে মো. আনিছুর রহমান বাংলাদেশ ব্যাংকের একজন অভিজ্ঞ কর্মকর্তা এবং দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। ফলে ডেপুটি গভর্নর হিসেবে তিনি ভালো করার প্রত্যাশা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়