শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৬:৩০

চাঁদপুর সদরে ৭৫ জন অসহায় ও দুঃস্থের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোটার
চাঁদপুর সদরে ৭৫ জন অসহায় ও দুঃস্থের মাঝে চেক বিতরণ

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে ও সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে ৭৫ জন গরিব, অসহায়, অসচ্ছল ও দুঃস্থের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) সকালে মুনিরা ভবনে এ চেক বিতরণ করা হয়। এ সময় চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরা চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাড. কোহিনুর রশিদ, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদস্য সচিব শামসুল আরেফিন, পৌর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সদর থানা মহিলা দলের সভাপতি শাহিন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়