সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২০:৪৩

ক্ষুদে বিজ্ঞানীদের মেধার জয়গান: চাঁদপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং অনুষ্ঠিত

মো. জাকির হোসেন, ​ বিশেষ প্রতিনিধি
ক্ষুদে বিজ্ঞানীদের মেধার জয়গান: চাঁদপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

IMG 20260614 WA0062

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তির গুরুত্ব

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বিজ্ঞানমুখী করতে এ ধরণের আয়োজনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে লুকায়িত সৃজনশীল ভাবনা ও আইসিটি ভিত্তিক টেকসই মডেলগুলো আগামী দিনে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে বড় অবদান রাখবে।

প্রজেক্ট ও স্টল পরিদর্শন

অনুষ্ঠানের শেষ অংশে অতিথিবৃন্দ অডিটোরিয়ামে স্থাপিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী স্টলসমূহ ঘুরে দেখেন। শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকারভাবে তাদের নিজস্ব প্রজেক্টগুলো অতিথিদের সামনে উপস্থাপন করেন। অতিথিবৃন্দ ক্ষুদে বিজ্ঞানীদের এই অনন্য সৃষ্টিশীল কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়