সোমবার, ০১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৩:২৬

কচুয়ায় ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আলমগীর তালুকদার
কচুয়ায় ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কচুয়া বাজারের সার ও ও কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাজার ব্যবসায়ীগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার (১ জুন ২০২৬) দুপুরে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে পৌর বাজারের পল্টন ময়দানে মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তাগণ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান । এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী তরিকুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, মরহুমের সন্তান মুফতি সানাউল্লাহ, উপজেলা পূজা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক রতন চন্দ্র ভৌমিক, বাজার ব্যবসায়ী ফখরুল ইসলাম, কাউছার আহমেদ, মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদারসহ বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, কচুয়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলাম শুক্রবার (২৯ মে ২০২৬) নিখোঁজের পর ৩০ মে শনিবার হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ কুমিল্লা হাইওয়ের পাশে ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়