প্রকাশ : ১৮ মে ২০২৬, ২২:১৩
ইসলামী আন্দোলনের জেলা নেতা মাও. শফিকুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা শফিকুল ইসলামের (৫৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মাওলানা শফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হলে চাঁদপুর সদর হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ মে ২০২৬) ভোর ৩টা ৫৪ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে......... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে স্ত্রীসহ অনেক স্বজন রেখে যান।
|আরো খবর
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।
শোক বার্তায় জেলা সভাপতি বলেন, মরহুম মাওলানা শফিকুল ইসলাম দ্বীনের একজন খাঁটি মর্দে মুজাহিদ ছিলেন। ছাত্রজীবন থেকে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠায় তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন, চাঁদপুরবাসী তা স্মরণে রাখবে। তাঁর ইন্তেকালে যে ক্ষতি হয়েছে তার সহজে পূরণ হবার নয়।
যৌথ বার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা শফিকুল ইসলামের ইন্তেকালে আমরা শোকাহত ও মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সোমবার বাদ জোহর জাফরাবাদ হাফেজিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মীসহ হাজারো মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক জেলা সভাপতি মাওলানা নূরুল আমীন, জেলা সহ-সভাপতি প্রিন্সিপাল গাজী মাওলানা আবু হানিফ, মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানি, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরউদ্দিন, মুফতি মানসুর আহমদ, হাফেজ মাওলানা আক্তার হোসাইন, মাওলানা রফিকুল ইসলাম, ডাক্তার বেলাল হোসেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মজিবুর রহমান, শ্রমিক নেতা আবুল বাসার তালুকদার, যুবনেতা মাওলানা ইমরান হোসাইন, হাফেজ নেয়ামত উল্লাহ, শেখ মুহা. হাবিবুর রহমানসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলা নেতৃবৃন্দ।








