প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৩:৪৮
যে দশজন নারী প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করলেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে দশজন নারী ফ্যামিলি কার্ড গ্রহণ করেছেন। এরা হচ্ছেন : হাসিনা খাতুন, সোহাগী আক্তার, ফাতেমা খাতুন, আমেনা খাতুন, মোহসেনা বেগম, মনোয়ারা বেগম, মাহমুদা খাতুন, তাছলিমা, রুমা আক্তার ও নাজমা বেগম। এরা সবাই চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের। এদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
|আরো খবর
শনিবার (১৬ মে ২০২৬) চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখিত দশজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।








