রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৭:১৫

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়া সেই ডাক্তারকে সন্দ্বীপে বদলি

মো. মঈনুল ইসলাম কাজল
জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়া সেই ডাক্তারকে সন্দ্বীপে বদলি

শাহরাস্তিতে জ্বরের চিকিৎসা নিতে আসা রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া ডাক্তারকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাকে বদলির আদেশ দেয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান নিশ্চিত করেছেন। গত ৮ এপ্রিল ২০২৬ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা ৫ বছরের শিশু আলিফাকে ভুল করে অন্য রোগীর জন্যে আনা কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ। এরপরই ডাক্তারের সাথে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে রোগীর স্বজনরা শাহরাস্তি প্রেসক্লাবে এসে এ ডাক্তারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও অভিযুক্তের

দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে গেলে ১৫ এপ্রিল ২০২৬ তাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানান, জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়ার কারণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ কে সন্দ্বীপে বদলি করা হয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়