বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩১

পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খানের মাতৃবিয়োগ

এলাকায় শোকের ছায়া

আব্দুল্লাহ আল মামুন।।

চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খানের মমতাময়ী মা জুলেখা বেগম (৮৫) বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ৭টায় চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, বিচক্ষণ ও সজ্জন একজন মানুষ। পরিবার-পরিজন ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন সুপরিচিত ও শ্রদ্ধেয়। মানুষকে সম্মান করা, আপন করে নেওয়া এবং অতিথি আপ্যায়নে তার ছিলো বিশেষ আগ্রহ।

তার মৃত্যুতে বাবুরহাটের প্রখ্যাত খান বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-রাজনৈতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বাবুরহাট খান বাড়িতে বাদ আসর মরহুমার জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়