রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২০:৩৬

লাভলু আহবায়ক ও মনির সদস্য সচিব

মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি
মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মতলব উত্তর প্রেসক্লাবের ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেলে মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।

এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম লাভলু, সদস্য সচিব হয়েছেন মনিরুল ইসলাম মনির। সদস্য হয়েছেন শামসুজ্জামান ডলার, শহিদুল ইসলাম খোকন, জহিরুল হাসান মিন্টু, নূরে আলম নুরী, কামরুল হাসান রাব্বি, বিমল দেবনাথ, দৌলত হোসেন আবির, মো. নাঈম মিয়াজী, ইসমত বাহার ও রেদোয়ান খান রাজন।

এছাড়া নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ খান, নির্বাচন কমিশনার হুমায়ূন কবির ও রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান শিবলু।

আহ্বায়ক কমিটি নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে আগামী ২৪ এপ্রিলের মধ্যে প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের ব্যবস্থা করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়