সোমবার, ৩০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৯:৪৯

ফরিদগঞ্জে হেলে পড়া ভবন পরিদর্শনে তদন্ত কমিটি

দুটি ভবন খালি করতে প্রশাসনের নির্দেশনা মানেনি দু মালিক পক্ষ

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে হেলে পড়া ভবন পরিদর্শনে তদন্ত কমিটি

ঈদ পূর্ববর্তী সময়ে ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর সড়কে একটি চারতলা ভবন পাশের ভবনের দিকে হেলে পড়ার অভিযোগের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ঈদের ছুটির পূর্বেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া তাৎক্ষণিক ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি করে দেয়ার পাশাপাশি দুটি ভবনই দ্রুত খালি করার নিদের্শনা দেন উভয় ভবনের মালিক পক্ষকে । কিন্তু ভবন দুটির মালিক পক্ষ কেউই প্রশাসনের নির্দেশনা মানে নি। উভয় ভবনে এখনো লোকজন রয়েছে। এদিকে ঈদের ছুটির পরপরই তদন্ত কমিটিকে কাজ করার নির্দেশনা দেন ইউএনও। সেই মোতাবেক চাঁদপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলীর নেতৃত্বে গঠিত কমিটি সোমবার (৩০ মার্চ ২০২৬) ভবনটি সরজমিনে পরিদর্শন করেছেন।

সোমবার (৩০ মার্চ ২০২৬) পরিদর্শনকালে তদন্ত কমিটি ভবনের গঠনগত অবস্থা (স্ট্রাকচারাল স্ট্রেংথ) যাচাই করতে দেয়ালের আংশিক ভাঙ্গার নির্দেশনা দেয়। বিশেষ করে ভবনের পিলার ও ভিত্তির অবস্থা পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজী দেলোয়ার হোসেনের ভবনের তৃতীয় তলার পর অনুমোদন ছাড়াই অতিরিক্ত নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ভবনের উত্তর অংশে অতিরিক্ত লোডের বিষয়টিও লক্ষ্য করা গেছে, যা ভবন হেলে পড়ার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ অবস্থার পরও ভবন পুরোপুরি খালি করা হয়নি, যা নিয়ে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তবে এই হেলে পড়ার ঘটনার কথা জানিয়ে কয়েকজন বলেন, পাশাপাশি দু ভবনের মালিক পক্ষের মধ্যে পূর্বে সখ্যতা থাকায় এ বিষয়টি হয়তোবা তারা ইচ্ছে করেই কাউকে জানায় নি, এখন উভয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ায় তা প্রকাশ্য চলে আসে। কিন্তু ভবন হেলে পড়া সঠিক হলে তা ঝুঁকিপূর্ণ ও আশপাশের মানুষকে না জানানোও অপরাধ।

এ বিষয়ে হেলে পড়া ভবনের মালিক দেলোয়ার হোসেন জানান, পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নিবে, আমি তা গ্রহণ করবো।

তদন্ত কমিটির সদস্য ও ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের জানান, পিলার ও অন্যান্য কাঠামোগত পরীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ততদিন পর্যন্ত সংশ্লিষ্টদের নিরাপত্তা-নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুরে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে ঝুঁকি বিবেচনায় পাশপাশি দুটি ভবন খালি করার নির্দেশ দেয়। এ ঘটনায় তাৎক্ষণিক চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়