প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:৫৬
জীবন উৎসর্গকারী জেলার দু পুলিশ পরিবারকে আইজিপির উপহার সামগ্রী হস্তান্তর

চাঁদপুরে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৬ উপলক্ষে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে আইজিপির প্রেরিত ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের অফিস কক্ষে এ উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে বিগত ২০২৪ সালে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী চাঁদপুর জেলার বাসিন্দা মৃত কনস্টেবল/৬৩১ মো. আবুল খায়ের মিজি এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. একরামুল হকের পরিবারবর্গকে পাঠানো উপহার সামগ্রী হস্তান্তর করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।








