প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২২:২৩
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর-এর ইফতার মাহফিল

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর সদর ও চাঁদপুর জেলার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ রমজান রোববার (৮ মার্চ ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুসাদ্দেক হোসেন। তিনি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, এ সকল কর্মচারীরা বিদ্যালয়ের মান উন্নয়নে সরাসরি অবদান রাখে, বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রশাসনিক কাজে সহায়তা করে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে তাদের অবদান আছে। আমরা তাদের সর্বাত্মক মঙ্গল কামনা করি।
|আরো খবর
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম মিজানুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি চাঁদপুর জেলার প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলা কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী, ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন পাটওয়ারী, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান দেওয়ান।
সমিতির সভাপতি মো. জাকির বেপারীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মারুফ সরদার ও সদর উপজেলা সভাপতি মাসুম মৃধার সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য মো. খাজা আহমদ।








