প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ২১:২১
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ইফতার ও বিদায় অনুষ্ঠান

চাঁদপুর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং ১৮৮৬) কর্তৃক আয়োজিত ইফতার ও বিদায় অনুষ্ঠান শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর নতুন বাজার বিদ্যুৎ অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঁইয়া। এ সময় সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীগণ, সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ এবং বিদায়ী অতিথিগণ উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, সদর থানা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।








