প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫২
কচুয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কচুয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব, কচুয়া পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সব শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
|আরো খবর
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








