রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:২৪

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যকরী কমিটির প্রথম সভা

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যকরী কমিটির প্রথম সভা

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএ লতিফ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন। পরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত শহীদদের পাশাপাশি চাঁদপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গিয়াসউদ্দিন মিলন। এরপর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

সভায় ২০২৬ সালের জন্যে চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা জোরদার এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার জন্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের কল্যাণ ও প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে এই কমিটি নিরলসভাবে কাজ করবে। সকল সদস্যের সহযোগিতাই আমাদের শক্তি। চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল পর্যায়ের সাংবাদিকদের পাশে থাকবে চাঁদপুর প্রেসক্লাব।

সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র কার্যনির্বাহী সদস্য অ্যাড. শাহজাহান মিয়া, মুনির চীেধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন ও কাদের পলাশ। বক্তারা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে চাঁদপুর প্রেসক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমআর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য ফারুক আহম্মদ, একে আজাদ, মো. নেয়ামত হোসেন ও মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী। সভাটি শান্তিপূর্ণ পরিবেশে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়