প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:২৭
হাজীগঞ্জ বীর মুক্তিযোদ্ধাগনের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরন

হাজীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগনের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের জীবিত বীর মুক্তিযযুদ্ধাগনের মাঝে এই সনদ ও কার্ড বিতরন হয়ে।
|আরো খবর
- পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োিজত সনদ ও কার্ড বিতরন অণুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের
মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৫ নির্বাচনি এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম এ তাহেরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মাঈনুদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপ্রধানে এ সময় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা জর্জ বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যাহ বকাউল। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ,মির্জা শিউলি,
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল রব খোকন বিএসসি, মফিকুল ইসলাম, মোতাহের হোসেন, সৈয়দ আহমেদ মজুমদার, রফিক উল্লাহ খাঁন কাজল, সিদ্দিকুর রহমানসহ প্রায় ৩ বীর মুক্তিযোদ্ধাগন।








