প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ১৬:০৩
মায়ের বুকে শিশুর মৃত্যু?

অন্য সকল দিনের মতো চার মাস বয়সী শিশু কন্যা ইকরা মায়ের বুকের দুধ খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েন রাতে। ইকরার সাথে মা স্বপ্না বেগম শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে মা স্বপ্না বেগম শিশুটিকে নড়াচড়া করতে না দেখে মা স্বপ্না বেগম ডাকচিৎকার শুরু করলে চারদিক থেকে সবাই ছুটে আসেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার দিনগত রাতের কোন এক সময় ইকরার নানার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা গ্রামের কালা গাজীর বাড়ির ইসমাঈল হোসেনের ছোট মেয়ে।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
শিশুটির দাদা দুলাল হোসেন জানান, শনিবার বিকালে পারিবারিক কলহ হলে সন্ধ্যায় শিশু ইকরাকে নিয়ে পুত্রবধু স্বপ্না বেগম রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়। এরপর রোববার ভোরে ইকরার মৃত্যুর খবর পান তারা। পরে ইকরার মরদেহ নানার বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসেন শিশুটির বাবা ইসমাঈল হোসেন। বিষয়টি জানাজানি হলে মা স্বপ্না বেগমের বিরুদ্ধে শিশু ইকরাকে মেরে ফেলার অভিযোগ উঠে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শিশুটির বাবার বাড়িতে মানুষের ভীড় জমে। খবর পেয়ে ইকরার মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে শিশুর মা স্বপ্না বেগমের সাথে কথা হলে তিনি জানান, ঘুমের মধ্যেই ইকরা মারা যায়। শিশুটির বাবা ইসমাঈল হোসেন জানান, আমার মেয়ে ঘুমের ঘরে মারা গেছে। কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, শিশু ইকরার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে







