প্রকাশ : ১৮ জুন ২০২২, ০৮:৫৩
চাঁদখার বাজারে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
|আরো খবর
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে আসে। এছাড়াও নিহত পিকআপের চালক আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলেও তিনি জানান।








