মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৩৯

ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ ও ১৮ বছরের গৌরবোজ্জ্বল মানবকল্যাণ

বাবুরহাটে আলো ছড়াচ্ছে ‘সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থা’

ব্রাজিল হেক্সা জয় করলে পুরো চাঁদপুর জেলাবাসীকে মিষ্টিমুখ করানোর রাজকীয় ঘোষণা চেয়ারম্যান এমএ হানিফের

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাটে আলো ছড়াচ্ছে ‘সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থা’

মাঠের ক্রীড়া উদ্দীপনা আর মাঠের বাইরের মানবিক কর্মযজ্ঞের এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছে চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগঠন ‘সোনালী সুদিন স্পোর্টিং ক্লাব’ ও ‘সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থা’। ২০০৮ সালের একুশে ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ১৮ বছর ধরে বাবুরহাট অঞ্চলসহ গোটা জেলায় যুব সমাজকে সুসংগঠিত করা, স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এবং নানাবিধ জনহিতকর কাজ বাস্তবায়নে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থা নামে এ প্রতিষ্ঠানটি। চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্লাব সদস্যদের মাঝে যেমন বইছে উৎসবের হাওয়া, তেমনই সামাজিক সেবার চাকা সচল রেখে সর্বমহলে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠন।

বিশ্বকাপ ফুটবল নিয়ে উৎসবমুখর বাবুরহাট : প্রাত্যহিক আড্ডা ও হেক্সার স্বপ্ন

বিশ্বকাপের উন্মাদনায় এখন ভাসছে চাঁদপুর শহরতলীর বাবুরহাট অঞ্চল। প্রতিদিন সকালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জড়ো হন সোনালী সুদিন স্পোর্টিং ক্লাবের সদস্যরা। প্রাত্যহিক ফুটবল খেলা শেষে মাঠেই জমে ওঠে ফুটবল বিশ্বকাপ নিয়ে জমজমাট ও প্রাণবন্ত আড্ডা। এই ক্লাবের সদস্যদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইরানের ব্যাপক সমর্থক থাকলেও বিশ্বমঞ্চে নান্দনিক ফুটবলের জয়গানে মুখরিত সবাই।

ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এবং সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ হানিফ ব্রাজিল সমর্থক। তাঁর মতে, এবারের বিশ্বকাপে ফুটবলশৈলী ও নান্দনিকতায় ব্রাজিলই একমাত্র ফেভারেট দল। কিংবদন্তি পেলে থেকে শুরু করে আধুনিক ফুটবলের নেইমার পর্যন্ত—ব্রাজিলিয়ান ফুটবলাররা যুগে যুগে তাদের পায়ের জাদু আর শৈল্পিক খেলার মাধ্যমে পুরো বিশ্ব জয় করে নিয়েছে।

এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি এক অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ব্রাজিল যদি এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ (হেক্সা) জয় করতে পারে, তবে ওইদিনই তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে পুরো চাঁদপুর জেলাবাসীকে মিষ্টি মুখ করাবেন। এই রাজকীয় ঘোষণায় ক্লাবের সদস্যদের পাশাপাশি পুরো এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

এই উৎসবমুখর প্রাত্যহিক আয়োজনে ও মাঠের আড্ডায় নিয়মিত নেতৃত্ব দিচ্ছেন ক্লাবের সক্রিয় ও বিশিষ্ট সদস্য—আনিসুজ্জামান জুয়েল, শীতল চন্দ্র দে, অজয় মাস্টার, রাসেল, সৈকত, জুয়েল, জসিম পাটোয়ারী, আবু সোহান, বাশার, সবুজ মাস্টার, রাসেল মাস্টার, অসীম, হাবিবুর রহমান, বাবু মাল এবং মুন্না মালসহ অন্যান্য ক্রীড়াপ্রেমী তরুণরা।

মানবতার সেবায় ১৮ বছর : এসবি খাল উদ্ধার থেকে কৃষকের বন্ধু

কেবল ক্রীড়াচর্চাতেই সীমাবদ্ধ নয় এই সংগঠন, বরং সমাজ বিনির্মাণে এক অনন্য বাতিঘর হিসেবে কাজ করছে। ‘সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থা’ (সমাজসেবা অধিদপ্তর নিবন্ধন নং : ৭৩২-২০১৩ এবং যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধন নং : -৬-২০১৭) বিগত ১৮ বছর ধরে চাঁদপুরের ৮টি উপজেলায় সুনামের সাথে কাজ করে আসছে।

সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ হানিফ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন—"আমি আমার সমগ্র জীবনটাই মানুষের কল্যাণে উৎসর্গ করেছি। অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারার মাঝেই আমি আমার জীবনের পরম তৃপ্তি খুঁজে পাই। চাঁদপুরবাসীর ভালোবাসা ও বাবুরহাটের সর্বস্তরের মানুষের সহযোগিতা আমাদের এই দীর্ঘ পথচলার মূল চালিকাশক্তি।"

সংস্থার অন্যতম এক ঐতিহাসিক অর্জন হলো চাঁদপুর শহরের জলাবদ্ধতা দূরীকরণে ভূমিকা রাখা। শহরের ঘোষপাড়া থেকে শুরু করে কোড়ালিয়া হয়ে ডাকাতিয়া নদী পর্যন্ত বিস্তৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘এসবি খাল’ প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার দুঃসাধ্য কাজ সম্পন্ন করেছে এই সংস্থা। এছাড়াও করোনাকালীন বৈশ্বিক মহামারির সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন এই ক্লাবের তরুণরা। এখানেই শেষ নয়, চলতি আমন ও বোরো মৌসুমে দরিদ্র ও শ্রমিক সংকটে পড়া কৃষকদের মাঠের পাকা ধান বিনামূল্যে কেটে ঘরে তুলে দেয়ার মহতী উদ্যোগ এখনও সচল রেখেছেন এই সংস্থার সদস্যরা।

সংস্থার লিফলেট থেকে সংগৃহীত : সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থার ২১ দফা মূল স্থায়ী কার্যক্রম

১. কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ : যুব উন্নয়ন, সমাজসেবা ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় বেকার যুব সমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে ড্রাইভিং, সেলাই, বাটিক, হাঁস-মুরগি পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান।

২. সহজ শর্তে ঋণ প্রাপ্তি : নতুন উদ্যোক্তা ও যুব সমাজকে সহজ শর্তে সরকারি ও প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা নিশ্চিতকরণ।

৩. উদ্যোক্তা সহায়তা : নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণ ও বিপণনে বিশেষ সহযোগিতা প্রদান।

৪. শিক্ষা ও পাঠাগার : ‘সোনালী সুদিন পাঠাগার’ পরিচালনা, বইপাঠ প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ।

৫. চিকিৎসা অনুদান : জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহায়তায় দুঃস্থ, প্রতিবন্ধী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা তহবিল সরবরাহ।

৬. অসহায় শিশু পুনর্বাসন : এতিম ও দুঃস্থ শিশুদের সরকারি শিশু পরিবার বা নিরাপদ আশ্রয়কেন্দ্রে ভর্তি এবং ভরণপোষণের ব্যবস্থা করা।

৭. বিনামূল্যে স্বাস্থ্যসেবা : মুমূর্ষু রোগীদের জরুরি রক্তদান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং বিভিন্ন সংক্রামক রোগের ভ্যাকসিন সেবা নিশ্চিতকরণ।

৮. কৃষক বন্ধু সেবা : দরিদ্র কৃষকদের আলু রোপণ ও মাঠের পাকা ধান বিনামূল্যে কেটে ঘরে তুলে দেয়ার নিয়মিত কার্যক্রম।

৯. জরুরি দুর্যোগ মোকাবেলা : বন্যা, অগ্নিকাণ্ড বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছানো।

১০. জাতীয় দিবস উদযাপন : সকল রাষ্ট্রীয় ও জাতীয় দিবস জেলা প্রশাসনের সাথে যৌথ উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন।

১১. প্রতিবন্ধী কল্যাণ : প্রতিবন্ধী সেবা কেন্দ্রের মাধ্যমে এনডিডি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, থ্রি-হুইলার ও শ্রবণ সহায়ক যন্ত্র বিতরণ।

১২. সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ : বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার জন্য ডিজিটাল আবেদন ও দাপ্তরিক কাজ বিনামূল্যে সম্পন্নকরণ।

১৩. প্রতিবন্ধী ডাটাবেজ : দুঃস্থ প্রতিবন্ধীদের সরকারি তালিকাভুক্তি ও পরিচয়পত্র প্রাপ্তিতে সমাজসেবা কার্যালয়ের সাথে সমন্বয়।

১৪. পরিবেশ ও পরিচ্ছন্নতা : জনস্বার্থে এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী খাল (যেমন : এসবি খাল), ড্রেন, রাস্তাঘাট ও জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আন্দোলন পরিচালনা।

১৫. আইনি ও নাগরিক পরামর্শ : জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের ভুল সংশোধন এবং নতুন আবেদনের সঠিক দিকনির্দেশনা প্রদান।

১৬. ভিক্ষুক পুনর্বাসন : ভবঘুরে ও প্রকৃত ভিক্ষুকদের চিহ্নিত করে ডাটাবেজ তৈরি এবং সরকারি সহায়তায় তাদের আত্মনির্ভরশীল করা।

১৭. পারিবারিক সালিস ও বিবাহ সহায়তা : দুঃস্থ মেয়েদের বিয়েতে যৌথ আর্থিক সহায়তা এবং পারিবারিক ও দাম্পত্য কলহ নিরসনে সুষ্ঠু সালিস।

১৮. সামাজিক অপরাধ প্রতিরোধ : বাল্যবিয়ে, বহুবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে নিয়মিত সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন।

১৯. কিশোর অপরাধ সংশোধন : পথভ্রষ্ট কিশোরদের সুপরামর্শ প্রদান এবং সমাজসেবার কিশোর উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

২০. কৃষি ও নার্সারি উন্নয়ন : সংস্থার উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ অভিযান, মৎস্য চাষ ও আধুনিক হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ।

২১. ২৪/৭ উন্মুক্ত পরামর্শ কেন্দ্র : যেকোনো সাধারণ নাগরিকের আপদকালীন সময়ে সামাজিক বা আইনি সহায়তার জন্য দিনরাত ২৪ ঘণ্টা উন্মুক্ত সেবা।

সরকারি দপ্তরের সাথে সমন্বয় ও কৃতজ্ঞতা প্রকাশ : বেকারত্ব দূরীকরণ এবং যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকারি বিভিন্ন দপ্তরের সাথে নিবিড়ভাবে কাজ করছে সংস্থাটি। সরকারের সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংস্থার চেয়ারম্যান এম এ হানিফ। তিনি চাঁদপুরের ৮টি উপজেলার সকল স্তরের জনগণ এবং বিশেষ করে বাবুরহাটের সর্বসাধারণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান, যারা দীর্ঘ ১৮ বছর ধরে এই সংস্থাকে পথ চলতে এবং মানবতার সেবা করতে নানাভাবে উৎসাহিত, অর্থনৈতিক সহযোগিতা ও সর্বময় সহযোগিতা করে আসছেন।

ক্রীড়াঙ্গনে সুস্থ বিনোদন আর সমাজসেবার এই অভূতপূর্ব মেলবন্ধন পুরো চাঁদপুর জেলায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, ‘সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থা’ শুধু একটি নাম নয়, এটি বাবুরহাটসহ সমগ্র চাঁদপুরের যুব সমাজ ও পিছিয়ে পড়া মানুষের আশার আলো।

কেন্দ্রীয় কার্যালয় : সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থা, বাবুরহাট কলেজ রোড, ১৪নং ওয়ার্ড, চাঁদপুর শহরতলী, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়