প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৭:০৯
মেসির প্রেমে আর্জেন্টিনার খুদে সমর্থক সূর্য দে

ফুটবল তার কাছে শুধু একটি খেলা নয়, বরং আবেগ আর ভালোবাসার নাম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট শাখার নবম শ্রেণির শিক্ষার্থী সূর্য দে-এর হৃদয়জুড়ে রয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি। মেসির খেলা দেখতে তার ভীষণ ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকেই সে আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থকে পরিণত হয়েছে।
|আরো খবর
সূর্যের ভাষায়, “মেসি আমার নায়ক। তার খেলা, নেতৃত্ব এবং দেশের জন্যে লড়াই করার মানসিকতা আমাকে অনুপ্রাণিত করে।” প্রিয় নায়কের প্রতি ভালোবাসার কারণেই সে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ আগ্রহ নিয়ে দেখে এবং বিশ্বাস করে, তার প্রিয় দল আবারও বিশ্বকাপ জয় করবে।
'আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে কী করবে' এমন প্রশ্নের উত্তরে সূর্য বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানায়, সে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে বন্ধু-বান্ধব ও এলাকার সবাইকে মিষ্টিমুখ করাবে। তার কথায়, “যতো টাকা লাগে, আমি বাবার কাছ থেকেই নেবো।”
সূর্যের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে পারিবারিক সমর্থনও। তার বাবা সুমন দে বাবুরহাটের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও শোভা বস্ত্রালয়ের মালিক। তিনি নিজেও আর্জেন্টিনার সমর্থক। ফলে বাবা-ছেলে দুজনেই আর্জেন্টিনার জয় নিয়ে স্বপ্ন দেখেন। অন্যদিকে, পরিবারের এই আর্জেন্টিনা-প্রেমের কারণে সূর্যের মা-ও তাদের পক্ষেই বেশি সমর্থন দেন।
ফুটবল আর মেসির প্রতি ভালোবাসা নিয়ে আর্জেন্টিনার জয়ের স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে চলছে বাবুরহাটের এই খুদে সমর্থক।








