প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৯:৪৬
ব্রাজিলের শৈল্পিক ফুটবল আমাকে মুগ্ধ করেছে: ইবনে সুলতান মামুন
মোহাম্মদ আব্দুর রহমান গাজী

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইবনে সুলতান মামুন বিশ্বকাপ ২০২৬ প্রসঙ্গে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ফুটবলের প্রতি আমার ভালোবাসার অন্যতম কারণ ব্রাজিলের নান্দনিক ও শৈল্পিক খেলা। ছোটবেলা থেকেই ব্রাজিল দলের খেলোয়াড়দের অসাধারণ স্কিল, সৃজনশীলতা এবং আক্রমণাত্মক ফুটবল আমাকে মুগ্ধ করেছে। তাদের খেলা শুধু প্রতিযোগিতা নয়, যেন ফুটবল নামের শিল্পের এক অনন্য প্রকাশ।
বিশ্ব ফুটবলে ব্রাজিলের ঐতিহ্য, সৌন্দর্যমণ্ডিত খেলার ধরণ এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস সবসময়ই আমাকে আকর্ষণ করে। তাই মাঠে ব্রাজিলের খেলা দেখলেই অন্যরকম আনন্দ অনুভব করি। ফুটবলের সৌন্দর্য ও আনন্দের কারণেই ব্রাজিল আমার প্রিয় দল।







