শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৮:০৫

আর্জেন্টিনার জয়ের প্রত্যাশায় সেনের দিঘিরপাড়ে উৎসবের আমেজ

আব্দুল্লাহ আল মামুন
আর্জেন্টিনার জয়ের প্রত্যাশায় সেনের দিঘিরপাড়ে উৎসবের আমেজ

চাঁদপুর শহরতলীর তরপুরচণ্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেনের দিঘিরপাড় এলাকায় ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এলাকার সমর্থকরা একটি বিশাল ব্যানার তৈরি করে ২নং ওয়ার্ড ব্রিজে টানিয়ে দিয়েছেন। তাদের দৃঢ় বিশ্বাস, গতবারের মতো এবারও আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা জয় করবে।

সমর্থকদের উদ্যোগে আগামী ১৭ জুন ২০২৬ (বুধবার) আর্জেন্টিনার প্রথম ম্যাচ উপলক্ষে সেনের দিঘিরপাড় স্কুল মাঠে সকাল ৭টায় বিশাল স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। প্রথম ম্যাচেই আর্জেন্টিনা বড়ো ব্যবধানে জয় পাবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

এলাকার সমর্থকদের মতে, প্রতিপক্ষ আলজেরিয়া তাদের কাছে খুব বেশি শক্তিশালী দল নয় এবং আর্জেন্টিনা নিজেদের সেরা খেলাই উপহার দেবে। খেলা ঘিরে এলাকার কিশোর ও তরুণদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। বিভিন্ন স্থানে আড্ডা, আলোচনা এবং প্রিয় দলকে নিয়ে নানা পরিকল্পনায় মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা।

বিশ্বকাপের আবহে সেনের দিঘিরপাড় এখন যেন ছোট্ট এক আর্জেন্টিনা, যেখানে নীল-সাদা পতাকা আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়