শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৫:১৬

ব্রাজিল নান্দনিক ফুটবল ও ফেয়ার প্লে'র প্রবর্তক: লায়ন মো. গোলাম হোসেন টিটো

মোহাম্মদ আব্দুর রহমান গাজী
ব্রাজিল নান্দনিক ফুটবল ও ফেয়ার প্লে'র প্রবর্তক: লায়ন মো. গোলাম হোসেন টিটো

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণকারী ব্রাজিল দলের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চাঁদপুরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর শাখার সভাপতি ও লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালির সেক্রেটারী লায়ন মো. গোলাম হোসেন টিটু। তিনি বলেন,

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল শুধু একটি দল নয়, এটি নান্দনিক ফুটবল, সৃজনশীলতা এবং ফেয়ার প্লে'র এক উজ্জ্বল প্রতীক। যুগ যুগ ধরে ঐতিহ্য রক্ষা এবং আধুনিক ক্রীড়াশৈলীর অসাধারণ সমন্বয়ে ব্রাজিল ফুটবলকে এক অপূর্ব শিল্পে পরিণত করেছে, যা সারা বিশ্বের কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছে।

আসন্ন খেলাগুলোতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি রইলো আন্তরিক শুভ কামনা। সাম্বা ফুটবলের মোহময় ছন্দ, দক্ষতা ও সৌন্দর্যের মাধ্যমে তারা আবারও বিশ্বমঞ্চে তাদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবে—এটাই প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়