প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৪:৩৭
আমি মরক্কো ও ইরানকে সাপোর্ট করছি: মো. আবুল কালাম বেপারী

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ফুটবলপ্রেমী, যিনি খেলার মাঠে সুনামের সাথে রেফারির দায়িত্ব পালন করে থাকেন, বলা চলে যার জ্ঞান ও ধ্যান ফুটবল, মো. আবুল কালাম বেপারী (কালাম বন্ধু মহল) বলেন, বিশ্বকাপ ফুটবল উৎসবে আর্জেন্টিনার খেলা খুব ভালো লাগে। তবে ২০২৬ সালের ফুটবল উৎসবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারে কিনা জানি না। তবে আমি এবার মরক্কো এবং ইরানের সাপোর্ট করছি।
|আরো খবর
তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠকে জানান যে, চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের দাসদী বেপারী বাড়ি এলাকায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ ২০২৬ উপভোগ করার জন্যে প্রজেক্টরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করবো।








