শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৪:৩৪

কথা দিয়ে কথা রাখে আর্জেন্টিনা, আবারও বিশ্বকাপ জয়ী হবে: সুমন দে

সুমন দে বিশ্বাস করেন আর্জেন্টিনা কথা রাখবে বিশ্বকাপ জিতবে

আব্দুল্লাহ আল মামুন
কথা দিয়ে কথা রাখে আর্জেন্টিনা, আবারও বিশ্বকাপ জয়ী হবে: সুমন দে

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা একটি নান্দনিক, শৃঙ্খলাবদ্ধ ও সফল দল। দলটির খেলোয়াড়রা নিয়ম-নীতি মেনে চলছে এবং মাঠে তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তাই গতবারের মতো এবারও আর্জেন্টিনাই বিশ্বকাপের শিরোপা জয় করবে বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন বাবুরহাট বাজারের শোভা বস্ত্রালয়ের প্রোপ্রাইটর সুমন দে। এবারের বিশ্বকাপ ভাবনায়

তিনি বলেন, “আমার জীবনে সব সময় শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং মানুষের মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আর্জেন্টিনা দলের মধ্যেও আমি একই গুণাবলি দেখতে পাই। এ কারণেই দলটির প্রতি আমার বিশেষ ভালোবাসা ও সমর্থন রয়েছে।”

সুমন দে আরও বলেন, লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তিনি শুধু মাঠেই নয়, মানবতার কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তার নেতৃত্ব ও আর্জেন্টিনার দলীয় ঐক্য বিশ্বকাপে আবারও সাফল্য এনে দেবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি জানান, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন এবং এই সময়ে অসংখ্য মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। “আমাদের প্রতিষ্ঠানের মূল শক্তি হলো বিশ্বাস ও প্রতিশ্রুতি রক্ষা করা। মানুষ একবাক্যে স্বীকার করে যে, শোভা বস্ত্রালয় কথা দিয়ে কথা রাখে। আর্জেন্টিনাও সমর্থকদের কাছে বিশ্বকাপ জয়ের যে প্রতিশ্রুতি দিয়েছে, এবারও তারা সেই প্রত্যাশা পূরণ করবে বলে আমি মনে করি।”

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা তাদের ঐতিহ্য, শৃঙ্খলা ও মনোমুগ্ধকর ফুটবল দিয়ে বিশ্বকে আবারও মুগ্ধ করবে এবং বিশ্বকাপের ট্রফি নিজেদের ঘরে তুলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়