শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:২৯

পরিচ্ছন্ন ফুটবলের টানে আর্জেন্টিনার সমর্থক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম

আব্দুল্লাহ আল মামুন
পরিচ্ছন্ন ফুটবলের টানে আর্জেন্টিনার সমর্থক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম

চাঁদপুরের বাবুরহাট বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলম ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা তার জীবনের অন্যতম পছন্দের বিষয়। আর সেই কারণেই তিনি ফুটবলে আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক। তার মতে, আর্জেন্টিনা সবসময় নান্দনিক, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন ফুটবল উপহার দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে আসছে। তিনি বলেন, কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা থেকে শুরু করে বাতিস্তুতা এবং বর্তমান সময়ের মহাতারকা লিওনেল মেসিসহ অন্যদের জাদুকরি ফুটবল তাকে সবসময় মুগ্ধ করেছে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলা অনুসরণ করেন তিনি এবং দলের প্রতি তার ভালোবাসা দিন দিন আরও গভীর হয়েছে। মো. জাহাঙ্গীর আলম দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বিশ্বমঞ্চে আবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে। তিনি বলেন, “আর্জেন্টিনার খেলোয়াড়দের দক্ষতা, দলগত সমন্বয় ও আক্রমণভাগের নান্দনিক ফুটবল বিশ্ববাসীকে আবারও মুগ্ধ করবে।” তিনি আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করেন এবং বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়