প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯:৫৪
আমার প্রিয় দল ব্রাজিল

আমার পছন্দের ফুটবল দল ব্রাজিল। ব্রাজিলকে ভালোবাসার মূল কারণ তাদের নান্দনিক ফুটবল, গৌরবময় ইতিহাস এবং সমৃদ্ধ ঐতিহ্য।
ফুটবল যখন বুঝতে শিখেছি, টেলিভিশনের পর্দায় তখন দেখেছি রোমারিও, বেবেতো, রোনালদো, ডুঙ্গা, রবার্তো কার্লোসদের জাদুকরি খেলা। তাঁদের পায়ের ছোঁয়ায় ফুটবল যেন শিল্পের রূপ নিতো। সেই সময় ব্রাজিলকে দুটি বিশ্বকাপ জিততেও দেখেছি, যা আমার ফুটবলপ্রেমকে আরও গভীর করেছে। পরবর্তীকালে কাফু, রিভালদো, রবার্তো কার্লোস, রোনালদিনিয়ো, রোনালদো ও কাকার মতো কিংবদন্তিরা ব্রাজিলের ফুটবল ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন। আর বর্তমান প্রজন্মে নেইমার, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্য সেই ভালোবাসাকে আজও বাঁচিয়ে রেখেছে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শুধু একটি দল নয়, ফুটবল সৌন্দর্যের এক চিরন্তন প্রতীক। সেই প্রিয় দলের জন্যে আজও একটি স্বপ্ন লালন করি হেক্সা জয়ের স্বপ্ন। আশা করি, একদিন ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতে আবারও বিশ্বের ফুটবল মঞ্চে তাদের শ্রেষ্ঠত্বের মুকুট পরবে।
-দেওয়ান মাসুদ রহমান, কবি ও লেখক।







