বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:৪৭

আমার পছন্দের দল আর্জেন্টিনা

‘আর্জেন্টিনার পাশাপাশি পর্তুগালও বিশ্বকাপ শিরোপার দাবিদার’

অনলাইন ডেস্ক
আমার পছন্দের দল আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ আমার সবচেয়ে পছন্দের দল আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলা ভালো লাগে। বিশেষ করে লিওনেল মেসি, পাওলি দিবালা, গঞ্জালো হিগুইন, ডি মারিয়া-এর খেলা আমাকে মুগ্ধ করেছে। এখন আবার নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় আর্জেন্টিনা দলে যুক্ত হয়েছে : মার্টিনেজ, আলভারেজ, গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ রোমেরোসহ আরো অনেকে, যা দলটিকে আরও শক্তিশালী করে তুলছে।

আর্জেন্টিনার শৈল্পিক, ছন্দময় ও ভদ্র ফুটবল আমার খুব ভালো লাগে। তাদের খেলার মধ্যে সৌন্দর্য, কৌশল ও দলগত সমন্বয়ের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনা কোটি ভক্তের স্বপ্ন পূরণ করেছে।

বিশ্বকাপের সেই সময় বড়ো স্ক্রিনে বন্ধু, পরিচিত, একই দলের সাপোর্টার, ভিন্ন সাপোর্টারদের সঙ্গে খেলা দেখার স্মৃতি আজও মনে আছে। হাসান আলী হাইস্কুল মাঠে বসে বিশ্বকাপের আমেজ উপভোগ করার মুহূর্তগুলো ছিলো দারুণ আনন্দের।

মেসি ফুটবলের প্রায় সব বড়ো ট্রফিই জিতেছেন। তবে বিশ্বকাপ ট্রফিটি ছিলো তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত অর্জন। অবশেষে তিনি সেই স্বপ্নও পূরণ করেছেন, যা তাঁর ফুটবল জীবনের পরিপূর্ণতা এনে দিয়েছে।

বিশ্বকাপ ২০২৬-এ আমি আর্জেন্টিনার জন্যে আশাবাদী। আমার বিশ্বাস, তারা আবারও শিরোপার জন্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন নাও হয়, তাতে আমার কোনো আফসোস থাকবে না। কারণ ফুটবলের আসল সৌন্দর্য উপভোগ করাটাই সবচেয়ে বড়ো আনন্দ।

আর্জেন্টিনার বাইরে আমার শুভ কামনা থাকবে পর্তুগাল ন্যাশনাল টিমের প্রতিও, বিশেষ করে রোনালদোর জন্যে। যদি আর্জেন্টিনা শিরোপা না জেতে, তাহলে পর্তুগালের হাতে বিশ্বকাপ ট্রফি উঠতে দেখলেও আমি খুশি হবো। দীর্ঘদিন ধরে বিশ্ব ফুটবলে অবদান রাখার জন্যে পর্তুগালও একটি বিশ্বকাপ শিরোপার দাবিদার বলে আমি মনে করি।

সবশেষে আমার প্রত্যাশা একটাই : বিশ্বকাপ ২০২৬ হোক সুন্দর ফুটবল, রোমাঞ্চ আর স্মরণীয় মুহূর্তে ভরপুর একটি আসর। আর্জেন্টিনা জিতলে আনন্দ হবে, আর না জিতলেও ফুটবলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ তো থাকছেই।

কাজী আজিজুল হাকিম নাহিন, সাবেক সভাপতি, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়